এস এম আলম, ২৭ মে: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনা জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি স¤পন্ন হয়েছে। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় কমিটির উদ্যোগে ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জানা গেছে, পাবনায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে পাবনা পুলিশ লাইনস ঈদগাহ মাঠে। সকাল ৮টায় পাবনা সদর আরিফপুর ঈদগাহ মাঠে। এছাড়াও জেলার আটঘরিয়া, ঈশ্বরদী, চাটমোহর,ভাক্সগুড়া, সুজানগর, ফরিদপুর, সাঁথিয়া ও বেড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মুসুল্লীদের সুবিধার্থে প্রতিটি ঈদগাহ মাঠে অজুখানা, পানি সরবরাহ ও নারী মুসুল্লীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে ঈদগাহার নিকটবর্তী মসজিদে জামাত অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঈদ জামাতে অংশ নিতে মুসুল্লীদের সময়মতো উপস্থিত হওয়ার পাশাপাশি নিজ নিজ জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে।
পাবনায় বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন
RELATED ARTICLES
