৩০ সদস্যের নিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনলে স্কালোনি। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও ইতোমধ্যেই ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়ে গেছে। বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সবশেষ দিন আগামী শনিবার তথা ৩০ মে।কোনোপ্রকার বাধা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আর্জেন্টিনার প্রধান কোচ অতিরিক্ত কিছু খেলোয়াড় দলে রাখতে চাচ্ছেন। ২০২২ কাতার বিশ্বকাপের আগমুহূর্তে জোয়াকুন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেসের চোটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।সেসময় দুজন খেলোয়াড়ের চোটের কারণে অবকাশ যাপনে থাকা থিয়াগো আলমাদা এবং আনহেল কোরেয়ার জরুরি ভিত্তিতে ডাক পড়ে দলে। এবার এমন কিছু এড়াতেই বিকল্প খেলোয়াড় প্রস্তত রাখতে চাইছেন আর্জেন্টিনা কোচ।২৬ জনের দলে থাকছেন না এমন সদস্যরা হলে- সান্তিয়াগো বেলত্রান, জোয়াকিন ফ্রেইতাস (রিভার), টমাস আরান্দা (বোকা), সিমন এস্কোবার (ভেলেজ), ইগনাসিও ওভান্দো (রোজারিও সেন্ট্রাল) এবং নিকোলাস কাপালদো (হ্যামবুর্গ)।পালমেইরাসের হয়ে খেল আগুস্তিন গিয়ায় অন্তর্ভুক্তি মূলত গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনার পেশির ইনজুরির কারণে তিনি বিবেচনায় এসেছেন।আগামী শনিবার দলটি কানসাসে যাবে। বর্তমান চ্যাম্পিনরা বিশ্বকাপ চলাকালীন সেখানেই বেসক্যাম্প পরিচালনা করবে। সোমবার থেকে তারা অনুশীলন শুরু করবে, এরপর হন্ডুরাস (৬ জুন, টেক্সাস) এবং আইসল্যান্ড (৯ জুন, আলাবামা)–এর বিপক্ষে ম্যাচ খেলবে।প্রাথমিকভাবে যে ছয়জন খেলোয়াড়ের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে তিনজন (ফ্রেইতাস, ওভান্দো ও এসকোবার) কোনোভাবেই বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনায় নেই, কারণ তারা ৫৫ জনের প্রাথমিক তালিকাতেও নেই। কেবল যারা সেই তালিকায় আছে, তারাই ইনজুরি হলে স্কালোনির বিবেচনায় আসতে পারে।
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে অতিরিক্ত খেলোয়াড়ের চমক
RELATED ARTICLES
