Homeআন্তর্জাতিকইরাকে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের হামলা

ইরাকে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ইরানের হামলা

উত্তর ইরাকে অবস্থানরত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে ইরানের বিপ্লবী বাহিনী হামলা চালিয়েছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির স্থলবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। তবে কোন গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বা ঠিক কোন এলাকায় আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।সাম্প্রতিক মাসগুলোতে ইরান একাধিকবার উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তেহরান এসব গোষ্ঠীকে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে থাকে।

ইরান এর আগে সতর্ক করে বলেছিল, দেশটির নিরাপত্তা বা ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো ধরনের তৎপরতা চালানো হলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না এবং ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না।তার এ বক্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে আরও কঠোর শর্তযুক্ত একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments