এস এম আলম, ২০ জুন: পাবনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী শহীদ বুলবুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সহস্রাধীক শিক্ষার্থীদের এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যা¤পাসে এসে শেষে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদরের ৫ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরাই তার সবচেয়ে বড় স¤পদ। অ্যালামনাই কার্যক্রম কলেজের ঐতিহ্য ও নতুন প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।” এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা জহুরুল ইসলাম বিশু, বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বাহেজ উদ্দিন। তিনি শিক্ষার উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের সহস্রাধীক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। দিনব্যাপী আয়োজনে আছে নিবন্ধন পর্ব, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, ফটোসেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানান, এই পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি কলেজের উন্নয়নমূলক কর্মকান্ডে সবাইকে স¤পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

