এস এম আলম, ২০ জুন: পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র্যালী, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা পৌরসভার সহযোগিতায় ৯ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, পৌরসভার সি আই রহিম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

