Homeজাতীয়নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘রোবোসাব-২০২৬’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি শিক্ষার্থীদের গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে তিনি তার লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের উপহার দেন।মতবিনিময়কালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘রোবোসাব-২০২৬’ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। বিদেশযাত্রার আগে তাদের উদ্যোগ ও প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা এবং তার দিকনির্দেশনা নিতে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নিজেও এ প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী।শিক্ষার্থীরা জানান, তারা ‘প্রজেক্ট পোসাইডনস কোড’ এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবটবিষয়ক উদ্যোগ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে প্রকল্পটির সূচনা হয়। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস কেন্দ্রের সহযোগিতায় এটি পরিচালিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments