এস এম আলম, ১২ জুলাই: জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, উপপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তৌফিক ইকবাল, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা মোঃ ইকবাল হুসাইন, অনলাইন পত্রিকা নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ জুলাই যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

