এস এম আলম, ৩০ জুলাই: বৃক্ষ রোপন, শুভেচ্ছা বিনিময় ও কেককাটার মধ্য দিয়ে পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা দেশ বরেন্য শিল্পপতি ও মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাতা প্রায়ত স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অনলাইনে ঢাকা থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বক্তব্য দেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগ, সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারন সম্পাদক মো: জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক অধ্যাপক ড: মো: হাবিবুল্লাহ, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মো: মনিরুল হাসান, স্কয়ার ফার্মার মহাব্যবস্থাপক মো: খায়রুল আলম, স্কয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মো: জাকির হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি সিফাত রহমান সনম, মো: আলাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো প্রধান ও বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা। অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। এসময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, একুশে টিভির পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, পাবনা রাইফেলস ক্লাবের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হান্নান, পাবনা এ্যাথলেটিক ক্লাবের সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম চৌবে, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শহিদুল হক মানিক, নিউজ টুডের স্টাফ রিপোর্টার মো: আব্দুল হামিদ, পাবনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোকলেসুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, পাবনার সময়ের সম্পাদক এম,জি বিপ্লব চৌধুরী, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী বাবলা, ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি তপু আহমেদ এটিএন নিউজের স্টাফ রিপোর্টার রিজভী জয়, ৭১ টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজ রাসেল, প্রথম আলোর ফটো সাংবাদিক মাহমুদুল হাসান ডি, দৈনিক আজকের কাগজের পাবনা প্রতিনিধি সুশান্ত সাহা, বাংলা ভিশনের জিয়াউল হক রিপন, সময় টিভির আসিফ, চ্যানেল ওয়ানের মানিক সহ স্থানীয় বিশিষ্ট জনেরা ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে প্রতিষ্ঠাবাষিকীর কেক কেটে দিনটি উৎযাপন করা হয়। এর আগের দিন সকালে এ উপলক্ষে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রায় শতাধিক শিক্ষার্থীকে সাথে নিয়ে বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের বিভিন্ন প্লান্টের উর্ধত্বন কর্মকর্তা ও শিক্ষকরা।




