‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে শনিবার (১ আগস্ট) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে আয়োজিত প্রতিযোগিতার বিষয় ছিল ‘তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ।’প্রতিযোগিতায় নবম থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রতিযোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি।



