Homeজেলা সংবাদপাবনায় উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

এস এম আলম, ১৬ আগস্ট: পাবনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় পাবনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও পর্যালোচনা তুলে ধরা হয়। সভায় গত মাসের সিদ্ধান্ত পর্যালোচনা এবং আগামী মাসের করণীয় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান। সভায় পাবনা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, পৌর প্রশাসক খাইরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও সেক্রেটারি জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার চলমান উন্নয়ন কাজগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে সমস্যা চিহ্নিত ও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া তাগিদ দেন জেলা প্রশাসক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments