Homeজেলা সংবাদপাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

পাবনা শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

এস এম আলম, ২১ আগস্ট: পাবনা শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুকরেছে পৌর কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ড্রেন পরিষ্কার কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেন পৌর প্রশাসক খায়রুল ইসলাম। পরিদর্শনকালে পৌর প্রশাসক ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদউজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ-এর প্রকাশক এস এম আলম সহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments