Homeখেলাধুলাশেষ কিকে পয়েন্ট পেলো লিভারপুল

শেষ কিকে পয়েন্ট পেলো লিভারপুল

ম্যাচের শেষ মুহূর্তে ডমিনিক সোবোসলাই পেনাল্টিতে গোল করে নিউক্যাসলের বিপক্ষে নাটকীয় ২-২ ড্র নিশ্চিত করেছেন লিভারপুলের। কোচ হিসেবে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর আন্দোনি ইরাওলার এটি ছিল প্রথম ম্যাচ।ম্যাচের আগে দুই দলের সমর্থকেরাই নিউক্যাসলের সাবেক কোচ ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার কেভিন কিগানের স্মরণে আবেগঘন শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। সম্প্রতি ৭৫ বছর বয়সে মারা গেছেন কিগান।আর্নে স্লটকে মৌসুম শেষে বরখাস্ত করা এবং মোহামেদ সালাহ ট্রাবজোনস্পরে চলে যাওয়ার পর লিভারপুলের নতুন যুগের নেতৃত্বে এসেছেন ইরাওলা। তবে ভবিষ্যতের পথে লিভারপুলের প্রথম পদক্ষেপটা স্বস্তিদায়ক ছিল না। গত মৌসুমে স্লটের দলের জন্য যে রক্ষণাত্মক দুর্বলতাগুলো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, নিউক্যাসল ম্যাচে সেগুলো আবারও স্পষ্ট হয়ে ওঠে।ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই অ্যান্থনি এলাঙ্গার গোলে এগিয়ে যায় নিউক্যাসল। বিরতির পরপরই কোডি গাকপো সমতা ফেরান।এরপর ২০২৪ সালের পর প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল করে নিউক্যাসলকে আবার এগিয়ে দেন জো উইলক। তবে যোগ করা সময়ে ভিক্টর মুনোজকে লুইস হল ফাউল করেছেন বলে সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এক পয়েন্ট এনে দেন সোবোসলাই।

ইরাওলার শুরুটা তাই ছিল মিশ্র অভিজ্ঞতার। তার দল হাল না ছেড়ে ম্যাচে ফিরে আসায় তিনি স্বস্তি পেতে পারেন, তবে দলের অনিশ্চিত পারফরম্যান্স নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে।অভিষিক্ত সেন্টারব্যাক জেরেমি জাকে ভির্জিল ফন ডাইকের সঙ্গে জুটি গড়ে খেললেও বেশ কয়েকবার ভুল করেছেন। ১৭ বছর বয়সী উইঙ্গার রিও এনগুমোহাও সালাহর শূন্যতা পূরণ করতে পারেননি। অন্যদিকে, সাবেক ক্লাব যখন নিউক্যাসলের বিপক্ষে সংগ্রাম করছে, তখন ত্রাবজোনস্পরের হয়ে নিজের প্রথম গোলও করেছেন সালাহ।৫৫ মিনিটে গ্রাভেনবার্খের কাছ থেকে বল পেয়ে ঘুরে দাঁড়িয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত নিচু শটে গোল করেন ডাচ ফরোয়ার্ড। বলটি নিউক্যাসল গোলরক্ষক লুকাস হর্নিচেককে পরাস্ত করে জালে জড়ায়।

মাত্র দুই মিনিট পর আবার এগিয়ে যায় নিউক্যাসল। আবারও রক্ষণে ভুল করে লিভারপুল। ইয়োয়ানে উইসার দ্রুতগতির দৌড়ে রক্ষণ পেছনে চলে গেলে জো উইলক জেরেমি ফ্রিম্পংকে কাটিয়ে বক্সের কিনারা থেকে দারুণ শটে গোল করেন।তবে শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি নিউক্যাসল। অভিষিক্ত উইঙ্গার মুনোজকে বক্সে অযথা ফাউল করেন লুইস হল। ৯৯ মিনিটে পেনাল্টি পেয়ে সোবোসলাই জোরালো শটে বল জালে পাঠিয়ে লিভারপুলকে এক পয়েন্ট এনে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments