এস এম আলম, ১৪ সেপ্টেম্বর: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পাবনার আয়োজনে ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, অধ্যক্ষ ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ সুরাইয়া সুলতানা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ৪টি ইভেন্টে ( হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাতার) বালক ও বালিকা বিভাগে আলাদা ভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হ্যান্ডবল বালক, হ্যান্ডবল বালিকা, কাবাডি বালক ও কাবাডি বালিকা ৪টি দলগত খেলায় ৩৬ দল অংশগ্রহণ করে ৪টি দল চ্যাম্পিয়ন ও ৪টি দল রানার-আপ হয়।




