এস এম আলম, ২৪ নভেম্বর : পাবনায় পালিত হয়েছে গনপ্রকৌশল দিবস। এ উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, পাবনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা এবং আলোচনা সভা।সকালে স্থানীয় স্বাধীনতা চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের এলএমবি মার্কেটে এসে শেষ হয়।পরে সংগঠনের পাবনা শাখার সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলাম খোকনের সঞ্চালনায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা পেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান



