Homeখেলাধুলাসেমিফাইনালে আগে ব্যাটিং করছে ভারত

সেমিফাইনালে আগে ব্যাটিং করছে ভারত

এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালেও মুখোমুখি বাংলাদেশ ও ভারত। কিছুদিন আগে নারী এশিয়া কাপের সেমিতেও মুখোমুখি হয়েছিল দুই দল। এই সেমিফাইনালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর।রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিং করছে ভারত। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ৩ ওভারে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করেছে ভারতের মেয়েরা।ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা অপরাজিত আছেন ১৪ ও ১৬ রানে।এর আগে, কোয়ার্টার ফাইনালে মাঠ ভেজা থাকায় চীনের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় নিগার সুলতানা জ্যোতির দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।অন্যদিকে কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেট হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে ভারত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments