Homeজেলা সংবাদ“মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

“মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলম, ২৪ সেপ্টেম্বর: পাবনায় “মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয়” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, পাবনার সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধে করণীয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, সহকারী পুলিশ সুপার এসএএফ আরজুমা আকতার, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন। কর্মশালায় বক্তারা মাদকাসক্তির ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানাবিধ ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। মাদকাসক্তি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন করা, মাদকের বিস্তার ও সহজলভ্যতা রোধ, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে ইতিবাচক, সৃজনশীল ও উৎপাদনশীল কর্মকান্ডে স¤পৃক্ত করার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments