এস এম আলম, ২৪ সেপ্টেম্বর: জেলা প্রশাসন, পাবনা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পাবনা আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর ৩৪তম সভায় অনুমোদিত চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপমহাপরিদর্শক শেখ আসাদুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পাবনা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর ৩৪তম সভায় অনুমোদিত চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস (এম, পি,) মাননীয় সংসদ সদস্য এবং সভাপতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,জাতীয় সংসদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, হাবিবুর রহমান হাবিব, আহবায়ক, জেলা বিএনপি, পাবনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, শ্রম পরিদর্শক (সাধারণ), রঞ্জু আহম্মেদ, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মোঃ ইমাম হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার খান, সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম মমিন, পাবনা মোটর মালিক গ্রুপ, সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ, আহবায়ক ফিরোজ খান, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, সভাপতি আবদুল বারিক, পাবনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক সাংবাদিক এস এম আলম সহ আর্থিক সহায়তা চেক গ্রহণকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আর্থিক সহায়তা গ্রহণকারী চৌদ্দ জনের মাঝে চিকিৎসা, শিক্ষা এবং মৃত শ্রমিকদের পরিবারবর্গকে পাঁচ লাখ পয়ষট্টি হাজার টাকার চেক বিতরণ করা হয়।




