এস এম আলম, ২৪ সেপ্টেম্বর: পাবনা শহরকে যানজটমুক্ত ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মূল সড়কটিকে ফোর লেনে করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যদের পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন পাবনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু,অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, সাবেক সাংবাদিক আব্দুল মান্নান মাস্টার,সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন কার্যালয়ের সার্জন ডা. জাহিদ কামাল, জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক এস এম সোহেল, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার ও জেলা জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম, সিটি সেন্টার মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নবির, জেলা মহিলা দলের পূর্ণিমা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক, প্যারাডাইস মিষ্টি ভান্ডারের প্রতিনিধি নুরুল আমিন সোহেল, বিশিষ্ট সমাজসেবক মোঃ রানা বিশ্বাস, মটর মালিক কমিটির সভাপতি ফিরোজ হোসেন, হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনএসআই-এর কর্মকর্তা মোঃ তৌফিক ইকবাল, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল এবং জেলা পরিষদের চেয়ারম্যান। বক্তারা শহরের কেন্দ্রস্থলের দীর্ঘদিনের যানজট নিরসনে মূল সড়কটি দ্রুত ফোর লেনে উন্নীত করার জোর দাবি জানান এবং প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।




