Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব পযর্টন দিবস পালিত

পাবনায় বিশ্ব পযর্টন দিবস পালিত

এস এম আলম, ২৭ সেপ্টেম্বর: পাবনায় বিশ্ব পযর্টন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার,অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, জেলা আহবায়ক মুক্তিযোদ্ধা সংসদ শামসুল আলম, ইউএনও ঈশ্বরদী উম্মে ইমামা বানিন, ইউএনও আটঘরিয়া তাহমিদুল ইসলাম, ইউএনও ঈশ্বরদী হাসান মোহাম্মদ শোয়াইব, ইউএনও বেড়া রুনাল্ট চাকমা, ব্যবস্থাপক প্যারাডাইস সুইটস রমেশ ঘোষ, সভাপতি ওয়ারিয়র্স অব জুলাই পাবনা জেলা শাখা আরিফুল ইসলাম, পরিচালক আসিয়াব আবদুস সামাদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা পাবনা জেলার বিভিন্ন পর্যটক স্থানে আরো দর্শনীয় করা ও ভ্রমণ পিপাসুদের সুন্দর সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন বক্তারা। র‍্যালীতে অংশগ্রহণ করে পাবনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments