Homeজেলা সংবাদপাবনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাবনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

এস এম আলম, ২ অক্টোবর: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহকারী পরিচালক এনএসআই আনিচ উর রহমান, বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তফা কামাল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসির ম্যানেজার (এইচ আর) ফয়সাল ইকবাল, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজার মাসুদ রানা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেন, পাবনা বিসিক শিল্পমালিক সমিতির আহবায়ক ও রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার (প্রা:) লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আফজাল হোসেন রাজা, তুষার ফ্লাওয়ার মিলের স্বত্তাধিকারী আলহাজ্ব হারুন উর রশিদ, নিডি ফুডের স্বত্তাধিকারী জহিরুল ইসলাম বাচ্চু, জেলা নাসিবের সভাপতি ও প্রিন্স কেমিক্যালের মালিক এম এ মান্নান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments