Homeখেলাধুলাভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়

অবিশ্বাস্য এক ম্যাচ হয়েছে রাঁচিতে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৪৯ রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি ভারত। মূলত শাই হোপের অনবদ্য সেঞ্চুরিতে ৬ উইকেটে জয়ে সিরিজে ১-১ সমতা টেনেছে উইন্ডিজ। শুক্রবার (১০ অক্টোবর) টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ২৪৯ রান করেও জিততে পারেনি ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই হারের শঙ্কা জাগিয়ে দেয় সফরকারীরা। প্রথম ওভারের তৃতিয় ও চতুর্থ বলে ফিরে যান কামিল পুরান ও শিমরন হেটমায়ার। মায়াঙ্ক যাদব তৈরি করেন হ্যাটট্রিকের সম্ভাবনা পরপর দুই বলে দুজনকে ফিরিয়ে। এরপর রভম্যান পাওয়েলকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন শাই হোপ। সেই জুটিও ভেঙে দেন মায়াঙ্ক পাওয়েলকে ফিরিয়ে। ১৩ বলে ২৪ রান করে বোল্ড হলে ৫৮ রানে ৩ উইকেট হারায় উইন্ডিজ।তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে আনেন শাই হোপ ও শেরফানে রাদারফোর্ড ১২০ রানের জুটি গড়ে। দুজনে মিলে বেধড়ক পেটান ভারতের বোলারদের। ৯ ওভার স্থায়িত্ব ছিল এই জুটির। ৩৭ বলে ৮৪ রান করেন রাদারফোর্ড। সমান ৭টি করে চার ও ছক্কা মারেন তিনি। কুলদিপ যাদবের বলে উকেটের পেছনে সঞ্জু স্যামসনকে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে জুটি।

এই জুটি ভাঙার পরও ৩৫ বলে ৭২ রানের প্রয়োজন ছিল। তা সহজ করে নেন শাই হোপ সেঞ্চুরি হাঁকিয়ে। শেষ দিকে রোমারিও শেফার্ডের ৩টি করে চার ও ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসও ম্যাচ জেতায় দারুণ ভূমিকা রাখে।১৮ ওভার শেষে ১০ রানের দরকার ছিল জিততে। সেঞ্চুরি করতেও সমান রান দরকার ছিল হোপের। অক্ষর প্যাটেলকে প্রথম বলে ছক্কা মারেন তিনি। পরের বলে সিঙ্গেলের সুযোগ থাকলেও নেননি। তৃতীয় বলে আবারও ছক্কা মেরে দলকে জেতান ও সেঞ্চুরি করেন উইন্ডিজ অধিনায়ক। ৪৫ বলের সেঞ্চুরিতে ৬টি চার ও ৯টি ছক্কা মারেন হোপ। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পায় সফরকারীরা।ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপই।এর আগে, সঞ্জু স্যামসনের ৮২, তিলক ভার্মার অপরাজিত ৪৪, ইশান কিষানের ৪৩ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৪০ রানে ২৪৯ রানের দাপুটে সংগ্রহ দাঁড় করায় ভারত। তবে শেষ পর্যন্ত এই সংগ্রহও যথেষ্ট হয়ে দাঁড়ায়নি তাদের জন্য।সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামীকাল ইনদোরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments