এস এম আলম, ৯ অক্টোবর: পাবনায় বনমালী শিল্পকলা কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনীতে সনদপত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মো: হাবিবুল্লাহ, বনমালী শিল্পকলা কেন্দ্রের প্রশিক্ষণ উপপরিষদের আহবায়ক আবুল কাশেম, পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নাজমুল হোসেন শাহীন, বনমালী শিল্পকলা কেন্দ্রের আজীবন সদস্য মোসদ্দেক আলী খান খসরু, বনমালী শিল্পকলা কেন্দ্রের আজীবন সদস্য আলী আহসান বক্তার, বনমালী শিল্পকলা কেন্দ্রের আজীবন সদস্য আ: হান্নান তাহির বিন শেলি, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জমান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এবং বনমালী শিল্পকলা কেন্দ্রের আজীবন সদস্য এস এম আলম সহ বনমালী শিল্পকলা কেন্দ্রের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু ও বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন স্কয়ার স্কুল এন্ড কলেজের ছাত্রী আফিয়া জাহিন।




