Homeজেলা সংবাদপাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ আস্তানায় পুলিশের হানা, বিপুল পরিমাণ অস্ত্র ও...

পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ আস্তানায় পুলিশের হানা, বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জামসহ আটক

এস এম আলম, ৯ অক্টোবর: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনার জেরে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সকালে পাবনার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় চরতারাপুর ইউনিয়নের ভাদুরী ডাংগি গ্রামে এক সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ওসি তারিকুল ইসলাম, সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সাহা-এর নেতৃত্বে সিআরটি (ঈজঞ) টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গ্রামের আকাশ ও তমসেরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শুটার গান, একটি বন্দুক, পয়েন্ট .২২ বোরের আট রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান এখনো অব্যাহত রয়েছে। অভিযান শেষে আরও অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments