Homeজেলা সংবাদঅ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরীকে অভিন্দন

অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরীকে অভিন্দন

এস এম আলম, ৯ নভেম্বর: বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সাধারণ স¤পাদক হয়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালাম।রাজধানীর বনানীর একটি হোটেলে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা শেষে নতুন এই কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতারা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। নবগঠিত কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল, মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন স¤প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যরা। নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচারশিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য অঞ্জন চৌধুরী অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) এর সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনা প্রেসক্লাব পরিবার, অনলাইন পত্রিকা নতুন চোখ পরিবার সহ পাবনার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments