এস এম আলম, ৩০ নভেম্বর : সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তনের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পাবনায় টানা ১৫ দিনব্যাপী চলেছে জেলা প্রশাসনের অধিনস্ত ১৩ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের পক্ষকাল ব্যাপী পুর্ন দিবস কর্মবিরতি।ধারাবাহিক কর্মবিরতির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এসব কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর করে কাজে যোগ না দিয়ে দপ্তরের বারান্দায় অবস্থান কর্মসূচী এবং বিক্ষোভ মিছিল করে। এসময় বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পাবনা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক মো: মহিউল ইসলাম ও প্রচার সম্পাদক ইনসাফ আলী ।গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয় কর্মসুচী।
পাবনায় ১৫ দিনব্যাপী পদ-পদবী পরিবর্তনের দাবীতে পুর্ন দিবস কর্মবিরতির সমাপ্তি
RELATED ARTICLES
