Homeজেলা সংবাদপাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের সংবর্ধনা প্রদান

পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের সংবর্ধনা প্রদান

এস এম আলম,১৫ ডিসেম্বর, পাবনা : পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন সংবর্ধনা দিয়েছে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ পরিবার এবং মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের।

দুপুরে পাবনা পুলিশ লাইনস অডিটরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অবসরপ্রাপ্ত আইজি মুক্তিযোদ্ধা রুহুল আমিন। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব এবং প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা। অনুষ্ঠানে শহীদ পুলিশ পরিবার এবং মুক্তিযোদ্ধা পুলিশদের মধ্যে উপহার সামগ্রী বিতরন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments