এস এম আলম, ২২ ডিসেম্বর : পাবনায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে যানযট নিরসনে ট্রাফিক পুলিশের কতিপয় সিদ্ধান্ত গ্রহণের ফলে যানযট অনেকটা নিরসন সম্ভব হয়েছে।বিশেষ করে রোড ডিভাইডার ও কতিপয় রোড ওয়ানওয়ে করার সিদ্ধান্তে যানযট অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আবু হেনা মোস্তফা নোমান,শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ মীনহাজ তোহামী ও ট্রাফিক পুলিশের সদস্যগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
