Homeজাতীয়চার অঞ্চলে শৈত্যপ্রবাহ

চার অঞ্চলে শৈত্যপ্রবাহ

শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা- এই চার অঞ্চলের ওপর দিয়ে আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গতকালের মতো আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।বুধবার সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। তারা বলছে, আগামী চার দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা- এই পাঁচ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছিল ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রতিদিনের মতো বুধবার সকালের পর সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। কিন্তু উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। বুধবার সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments