Homeজাতীয়যুক্তরাজ্যের স্ট্রেইনের সঙ্গে বাংলাদেশের করোনার মিল পাওয়া গেছে

যুক্তরাজ্যের স্ট্রেইনের সঙ্গে বাংলাদেশের করোনার মিল পাওয়া গেছে

করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেইন (প্রজাতি) বাংলাদেশে শনাক্ত হয়েছে। এর সঙ্গে সাদৃশ্য রয়েছে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনার। বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বিসিএসআইআর’র বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনাভাইরাসের নতুন ধরনের এই স্ট্রেইন শনাক্ত করেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন যে স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ড. সেলিম খান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়। যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসটির স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে, তার সাথে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি না থাকলেও অনেকটাই মিল রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আগে এমন মিউটেশনের খবর রাশিয়া ও পেরুতে পাওয়া যায়। ওই দেশগুলোতে একটি করে নমুনায় এমন মিউটেশন পাওয়া গিয়েছিল। কিন্তু বাংলাদেশে মোট ১৭টি নমুনার মধ্যে ৫টিতেই এমন মিউটেশন পাওয়া গেছে।

ড. সেলিম বলেন, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে ওই নমুনাগুলো জেনোম সিকোয়েন্সের জন্য নিয়েছিলেন তারা। তবে কাদের কাছ থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল, তা শনাক্ত করতে নমুনার তথ্য এরই মধ্যে ওই সেন্টারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments