এস এম আলম, ২৭ ডিসেম্বর: আগামী ৭২ ঘন্টার মধ্যে শাহজাদপুরের মোটর শ্রমিকদের জোরপুর্বক চাদা আদায়, জুলুম নির্যাতন বন্ধসহ নির্বিঘ্নে গাড়ি চলতে না দিলে পাবনার সকল রুটে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ। দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান, শাহাজাদপুরের মোটর মালিকরা পাবনায় ব্যবসা করলেও তারা শাহজাদপুরে সে সুযোগ দিতে চাননা।তারা অন্যায়ভাবে ঢাকাগামী কোচসহ আন্ত:জেলায় চলাচলরত বাসগুলোকে বাধা প্রদান করে।এ ব্যাপারে প্রশাসনে বার বার অভিযোগ দিয়েও কাজ হচ্ছেনা বলে তিনি উল্লেখ করেন। এ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা বাস মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব, আবুল আহসান খান, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক কবির,জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক হাজী শরীফ উদ্দিন, পাবনা বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন, পাবনা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদ শেখ, এ্যাডভোকেট আসদাফ হোসেন সহ শতাধিক মোটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

