এস এম আলম, ২৮ ডিসেম্বর: পাবনায় প্রথমবারের মত চাটমোহর পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে ইভিএমে প্রথম ধাপের নির্বাচন।সকাল থেকেই পৌর এলাকার প্রতিটি ভোট কেন্দ্রেই লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা যায়- ভোটারদের। পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (নৌকা) ৬ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন) পেয়েছেন ৮৪২ ভোট।এছাড়া অন্যান্য প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল (জগ) পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ ভোট। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে ৯টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।



