Homeজেলা সংবাদপুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এর বিদায়ী সংবর্ধনা

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এর বিদায়ী সংবর্ধনা


এস এম আলম, ২৯ ডিসেম্বর: পাবনা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএমকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিলেন ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব।মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী শুভেচ্ছা আলোচনা ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে বিদায় শুভেচ্ছা প্রদান করেন পাবনা প্রেসক্লাবের সদস্যরা।বিদায় পর্বের শুভ আলোচনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহ সভাপতি আজাদ মির্জা, শহীদুর রহমান শহীদ, কাজী মাহাবুব মর্শেদ বাবলা, রাজিউর রহমান রুমি, কলিট তালুকদার, একাত্তর টিভির মুস্তাফিজ রাসেল, দৈনিক বিবৃতির রতন মৃধা,’বাংলা টিভি’-র জেলা প্রতিনিধি ও ”নতুন চোখ” অনলাইন পত্রিকার প্রকাশক সাংবাদিক এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ। দায়িত্বরত জেলার আইনশৃঙ্খলা রক্ষার অভিভাবক পুলিশ সুপারের সময়ের বিভিন্ন স্মরণীয় ঘটনার বিষয়ে তুলে ধরেন। প্রশাসনিক কর্মের পাশে মানবিক ও সামাজিক কাজে তার অবদান আর আইন শৃঙ্খলা সঠিক রাখতে তার কঠোর নির্দেশনার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। সম্মুখ শারীর করোনা যোদ্ধা শেখ রফিকুল ইসলাম প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে দুই বার করোনা আক্রান্ত হয়। তবু তিনি থেমে থাকেনি তার দায়িত্ব পালনে। শতবর্ষের ঐতিহ্যবাহী জেলা শহর পাবনা আর এই জেলার অন্যতম প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাব সেই প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে পুলিশ সুপারকে কর্মজীবনের সফলতা সুস্থ্যতাসহ সফলতা কামনা করেন সকলে। আগামী দিনে তার পথ চলা সুগমহোক এই কামনা করেন উপস্থিত সকলে।অনুষ্ঠানের শুরুতেই মহান বিজয় দিবসের এই ক্ষনে সকল শহীদ স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবে ক্রীড়া সম্পাদক পাভেল মৃধা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments