এস এম আলম,৪ জানুয়ারি : পাবনায় সুবিধা বঞ্চিত তৃনমুল জনপদের নারী শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার।দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় একটি বেসরকারী সংস্থার দ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কবির মাহমুদ। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভলপমেন্টের নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য দেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ। নরজিয়ান দাতা সংস্থার অর্থিক সহায়তায় এ প্রকল্পের আওতায় পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও নাটোরের গ্রামীন জনপদের দরিদ্র মা ও শিশুদের সব ধরনের স্বাস্থ্য সহযোগিতা দেয়া হবে বলে জানান বক্তারা।
পাবনায় সুবিধা বঞ্চিত তৃনমুল জনপদের নারী শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সেমিনার
RELATED ARTICLES
