Homeঅর্থনীতিডিসেম্বরে গতি কমেছে রফতানি বাণিজ্যের

ডিসেম্বরে গতি কমেছে রফতানি বাণিজ্যের

করোনাভাইরাসের প্রভাবে দেশের রফতানি বাণিজ্য প্রথমেই হোঁচট খায়। মার্চে উল্টো রথে চলা শুরু করলেও বছরের মাঝামাঝি কিছুটা পরিস্থিতির উন্নতি ঘটেছিল। তবে বছর শেষে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় ফের বিপর্যস্ত হয়েছে দেশের রফতানি।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, বিদায়ী বছরের ডিসেম্বরে পণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে ৩৩১ কোটি ডলার। একই সময় রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৩৫২ কোটি ৬০ লাখ ডলার। আর ২০১৯ সালের ডিসেম্বরে রফতানি থেকে আয় হয়েছে ৩৫২ কোটি ৯১ লাখ ডলার। অর্থাৎ গত ডিসেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ১৩ শতাংশ কম অর্জিত হয়েছে। আর ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের ডিসেম্বরে ৬ দশমিক ১১ শতাংশ কম রফতানি হয়েছে।

এদিকে চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই- ডিসেম্বর) রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৯২৩ কোটি ৩৪ লাখ ডলার। আর (জুলাই-নভেম্বর) প্রথম পাঁচ মাসে আয় ছিল ১ হাজার ৫৯২ কোটি ডলার। আর গত ২০১৯-২০২০ অর্থবছরের একই সময় আয় হয়েছিল ১ হাজার ৯৩০ কোটি ২১ লাখ ডলার।চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রা ধরা ছিল ১ হাজার ৯৬৭ কোটি ৬০ লাখ ডলার। সেখানে অর্জিত হয়েছে ১ হাজার ৯২৩ কোটি ৩৪ লাখ ডলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments