Homeজাতীয়প্রধানমন্ত্রী জিটুপি কার্যক্রমের উদ্বোধন করবেন ১৪ জানুয়ারি

প্রধানমন্ত্রী জিটুপি কার্যক্রমের উদ্বোধন করবেন ১৪ জানুয়ারি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া ভাতা গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’ ও ‘বিকাশ’-এর সঙ্গে চুক্তি করেছে সমাজসেবা অধিদফতর। আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিটুপি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এবং ৪ জেলা থেকে কার্যক্রম সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন।এর আগে গত ৩১ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাগুলো জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর কাছে পাঠানোর জন্য ‘নগদ’ ও ‘বিকাশ’-এর সঙ্গে সমাজসেবা অধিদফতরের আনুষ্ঠানিক চুক্তি হয়।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ সচিব মো. জয়নুল বারী বলেন, ‘বর্তমান সরকারের চারটি কর্মসূচির আওতায় ৪৯ লাখ মানুষকে বয়স্ক ভাতা, ২০ লাখ ৫০ হাজার মানুষকে বিধবা ও স্বামী নিগৃহীতাকে ভাতা, ১৮ লাখ প্রতিবন্ধী ভাতা, ১ লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির টাকা দেয়া হয়। এই উদ্যোগের আওতায় মোট ৮৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী রয়েছে। এতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫ হাজার ৮৮৫ কোটি ৬৪ লাখ টাকা। চলতি বছর থেকে সরাসরি জিটুপি পদ্ধতিতে তাদের মোবাইল অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাব।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments