Homeজাতীয়চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন

চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পুলিশি পাহারায় দেশি-বিদেশি দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন চলছে। রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

দৌড়বিদরা দুটি বিভাগে ভাগ হয়ে আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা-হাতিরঝিল এলাকায় দৌড়াবেন।২১.০৯৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে ১১১ জন অংশ নিয়েছেন। ফুল ম্যারাথনে অংশ নেয়া ১০০জন দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটার দৌড়াবেন।

হাতিরঝিলের মধুবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা যায়, অনেকেই অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। তবে নিরাপত্তার কারণে যেতে না পারায় নিরাপত্তা প্রহরীদের ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে হাতিরঝিল এলাকায় প্রবেশ না করার অনুরোধ করেন।

দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, সুষ্ঠুভাবে দৌড় প্রতিযোগিতা সম্পন্নের জন্য আমরা রাত ৩টা থেকে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছি। দেশি-বিদেশি প্রতিযোগীরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলের মধ্যে জনসাধারণ চলাচল করতে পারবেন না।

এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন এবং মরক্কো থেকে রানার এবং ভারত, মালদ্বীপ, নেপাল পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নেন। অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন ও হাফ ম্যারাথনে ৬ জন অংশ নেন। অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে ম্যারাথনে অংশ নিতে হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments