Homeজাতীয়দুই মাসে সত্তরোর্ধ্ব সকলেই ভ্যাকসিন পাওয়ার আহ্বান

দুই মাসে সত্তরোর্ধ্ব সকলেই ভ্যাকসিন পাওয়ার আহ্বান

দেশে করোনার ভ্যাকসিন প্রদান শুরুর দুই মাসের মধ্যে ৭০ বছরের বেশি বয়সী সকল নাগরিককে ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে। যারা প্রথম মাসে ভ্যাকসিনের প্রথম ডোজ পাবেন তারা তৃতীয় মাসে দ্বিতীয় ডোজ এবং যারা দ্বিতীয় মাসে প্রথম ডোজ পাবেন তারা চতুর্থ মাসে দ্বিতীয় ডোজ পাবেন। পঞ্চম মাসে ৬৪ বছরের বেশি বয়সীরা প্রথম ডোজ ও সপ্তম মাসে দ্বিতীয় ডোজ পাবেন।

সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে করোনা ভ্যাকসিন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের টিকা বিতরণ কর্মসূচির কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।তিনি জানান, প্রথম দফায় ৫০ লাখ ডোজ টিকা প্রদান করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেয়া হবে তাদের তালিকা ইতোমধ্যেই তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে ৮০ বছরের বেশি বয়সী ১৩ লাখ ১২ হাজার ৯৭৩ জন এবং ৭৭ থেকে ৭৯ বছর বছর বয়সী ১১ লাখ তিন হাজার ৩৫৩ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। দ্বিতীয় মাসে ৭৪ থেকে ৭৬ বছর বয়সী ৯ লাখ ৫৩ হাজার ১৫৩ জন এবং ৭০ থেকে ৭৩ বছরের ২০ লাখ ছয় হাজার ৮৭৯ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments