Homeআন্তর্জাতিকমডার্নার ভ্যাকসিনের কার্যকরিতা ‘অন্তত এক বছর’

মডার্নার ভ্যাকসিনের কার্যকরিতা ‘অন্তত এক বছর’

মার্কিন প্রতিষ্ঠান মডার্না উৎপাদিত করোনা ভ্যাকসিনের কার্যকরিতা থাকবে অন্তত এক বছর। সোমবার অনুষ্ঠিত ৩৯তম জে.পি মরগ্যান হেলথকেয়ার কনফারেন্সে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।ওষুধ কোম্পানিটি জানিয়েছে, নতুন ধরনের করোনাভাইরাস নির্মূলে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি নির্মিত তাদের ভ্যাকসিনটি বেশকিছু দেশে কার্যকরিতা প্রমাণে সক্ষম হয়েছে।

সিনথেটিক ‘এমআরএনএ’ সিস্টেমের সহায়তায় মডার্না উৎপাদিত ‘এমআরএনএ-১২৭৩’ ভ্যাকসিনটি করোনাভাইরাসের বহিঃআবরণকে অনুকরণ করে এবং সে অনুযায়ী কাজ করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে (ইমিউন সিস্টেম) কার্যকর করে তোলে।উল্লেখ্য, গত ডিসেম্বরে করোনাভাইরাসের যেকোনো ধরনের বিপরীতে তাদের ভ্যাকসিনের কার্যকরিতা পরীক্ষার কথা জানিয়েছিল।সোমবার মডার্না জানিয়েছে, ২০২১ সালের মধ্যে ৬০ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহে সক্ষম তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments