Homeজেলা সংবাদতৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীদের চলছে...

তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীদের চলছে প্রচারনা


এস এম আলম, ১২ জানুয়ারি : তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে গতকাল প্রতীক পাওয়ার পর থেকেই বিভিন্ন প্রার্থীর পক্ষে চলছে প্রচার প্রচারনা। সকালে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ মিলনায়তনে এক সভায় চেম্বারসহ জেলার সর্বস্তরের ব্যবসায়িক নেতৃবৃন্দ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির পক্ষে সমর্থন ঘোষনা করেন। পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যোগ দেন, পাবনা চেম্বারের সহ-সভাপতি মো: ফোরকান রেজা বিশ্বাস, পরিচালক জাহাঙ্গীর হোসেন, এইচএম রেজাউল, মোহাম্মদ আলী, আবুল হুসাইন খান, জেলা লৌহ ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম,পরিবেশক সমিতি ইফতেখারুল আলম মুন্না, ইলেক্ট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুর রহমান মিন্টু, তেল মিল মালিক সমিতির সাধারন স¤পাদক আবু জাফর, এ আর কর্নার মার্কেট সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তারা নৌকার পক্ষে আব্দুল হামিদ রোড, বড় বাজার, বেনিয়াপট্টি, মহসিন রোড, নিউ মার্কেট এলাকাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments