Homeজাতীয়উদযাপিত হল সাকরাইন উৎসব

উদযাপিত হল সাকরাইন উৎসব

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নানা আয়োজনে এবারের সাকরাইন উৎসব উদযাপন করেছে পুরান ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন মাঞ্জা।চারশত বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকায় যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তি বা পৌষে শীতের আমেজকে বাড়তি মাত্রা দিতে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে এই উৎসব উদযাপন হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ও সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাঞ্জা এই উদ্যোগ নেয়।

বিকেলে ঘুড়ি ওড়ানো, সন্ধ্যার পর ফানুসসহ হরেক রকমের আতশবাজির মধ্য দিয়ে এই উৎসব আরও বেশি জমকালো করে উদযাপন করে সংগঠনটি।এদিকে গত বছর করোনায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মাঞ্জার কয়েকজন সদস্যকে ক্রেস্ট দেয়া হয়। ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ও মাঞ্জার শুভেচ্ছা দূত বাংলাদেশ ফুটবল টিমের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম তাদের হাতে এই ক্রেস্ট তুলে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments