এস এম আলম, ১৫ জানুয়ারি: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন ভবন প্রকল্প এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল সকালে কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন ভবন প্রকল্প এর ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন মাননীয় রেলমন্ত্রী মোঃ নুরল ইসলাম সুজন এম পি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সিরাজগঞ্জ আসনের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর পাবনা জেলা শাখার সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এম পি,কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার-৩আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, , কানিজ ফাতেমা মোস্তাক এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ প্রমুখ। দোহাজারী থেকে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু, কক্সবাজার, উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পর্যন্ত ১২৮ কিমি রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ প্রকল্পে অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪কোটি টাকা।
দোহাজারী থেকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ভবন এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন মাননীয় রেলমন্ত্রী নুরল ইসলাম সুজন এম পি
RELATED ARTICLES
