Homeজেলা সংবাদপাবনায় আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস...

পাবনায় আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির সমর্থনে প্রতিনিধি সভা

এস এম আলম, ২৪ জানুয়ারি: তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনে যারা নৌকাকে হারাতে চায়, তারা কখনো বঙ্গবন্ধুর সৈনিক হতে পারেনা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যুবলীগ ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করবে।

দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির সমর্থনে আয়োজিত এক প্রতিনিধি সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা একথা বলেন। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ, ড. সাজ্জাদ হায়দার লিটন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ,মশিউর রহমান চপল, উপ-দপ্তর সম্পাদকদেলোয়ার হোসেন শাহাজাদা, সহ-সম্পাদক আবু রায়হান রুবেল, মনিরুজ্জামান পিন্টু জেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক ও শেখ শাকিরুল ইসলাম রনি সহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

সভায় বক্তারা আরো বলেন, নৌকার বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments