Homeআন্তর্জাতিককানাডায় নিজ দেশে তৈরি টিকা প্রয়োগ শুরু

কানাডায় নিজ দেশে তৈরি টিকা প্রয়োগ শুরু

কানাডায় আরও একটি টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। নিজেদের উদ্ভাবিত এবং উৎপাদিত করোনার প্রথম টিকা বুধবার পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করেছে দেশটি।প্রথম ধাপে টরন্টোয় ৬০ জন স্বেচ্ছাসেবকের দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে। টরন্টোভিত্তিক প্রভিডেন্স থেরাপিউটিকস বলেছে, তাদের এই টিকাটি অবিকল মডার্নার টিকার মতো, এমআরএনএ টিকা। এটি হচ্ছে এই টিকার প্রথম ধাপের পরীক্ষা।

এর আগে কুইবেকভিত্তিক মেডিকাগোর টিকাটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। কার্যকর হলে প্রভিডেন্স তাদের টিকাটি ক্যালগেরিতে উৎপাদন করবে। তবে মেডিকাগোর টিকাটি উৎপাদিত হবে কানাডার বাইরে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়।কানাডা বর্তমানে ফাইজার এবং মডার্নার টিকা নাগরিকদের প্রয়োগ শুরু করেছে। মোট সাতটি কোম্পানির সঙ্গে ইতোমধ্যে দেশটির টিকা কেনার আগাম চুক্তি আছে।

উল্লেখ্য, কানাডার বিভিন্ন প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে যদিও সরকার কঠোরভাবে ভাইরাসটি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কানাডায় সরকারের নানা দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ২২৭ জন। দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ১৯ হাজার ৫৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৩ হাজার ৯৫১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments