এস এম আলম, ২৮ জানুয়ারি,পাবনা : আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেছেন পাবনা পৌর নির্বাচনে সংগঠন ও শৃংখলা লংঘন করে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পাবনা সদর ও পৌর আওয়ামীলীগের কমিটি স্থগিত করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারী পাবনা পৌরসভা নির্বাচনী প্রচারনার শেষ দিন বিকেলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির সমর্থনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় বিশাল পথসভায় এ কথা জানান তিনি।

এ পথসভায় বক্তব্য দেন মহান মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, এফবিসিআইএর সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, , যুবলীগের কেন্দীয় প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, ডা. সাজ্জাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, পাবনা জেলা অওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু সহ নেতৃবৃন্দ।

পথসভায় বক্তরা বলেন, পৌর সভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার কোন বিকল্প নেই। যারা আওয়ামীলীগ পরিচয়ে নৌকার বিরোধিতা করে তারা দলকে ভালবাসেনা। তারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করে। তারা বঙ্গবন্ধুর সৈনিক নন।
