পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোয় পাবনা সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাবনা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সনি বিশ্বাসের নির্বাচনী পথসভা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এই ঘোষণা দেন। আলটিমেটাম দেওয়ার পরও নৌকার পথসভায় না আসায় এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অমান্য করায় পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটি বাতিল ঘোষণা করেন । এর আগে বিকেলে এসএম কামাল হোসেন নেতাদের উদ্দেশে বলেন, সন্ধ্যার মধ্যে পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা পার্থীর পথসভায় নেতারা উপস্থিত না হলে পাবনা সদর উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের কমিটি বাতিল ঘোষণা করা হবে।

উপস্থিত নেতাদের বক্তৃতা চলার মাঝেই মাঝখান থেকে দাঁড়িয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে এসএম কামাল হোসেন বলেন, এই পথসভা চলাকালে সন্ধ্যে সাতটার মধ্যে যদি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যদি না আসেন তাহলে সেই মুহূর্ত থেকেই এইসব কমিটি বাতিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিশাল বিশাল মিছিল নিয়ে শহরে প্রবেশ করে নৌকার সমর্থকরা। পরে মিছিলগুলো প্রধান সড়ক আব্দুল হামিদ রোডশহ পাবনা শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। শোডাউন শেষে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নির্বাচনী অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি। নির্বাচনে দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধান।
