Homeজাতীয়করোনা টিকার দাবিতে সংবাদ সম্মেলন পরিচ্ছন্নতাকর্মীদের

করোনা টিকার দাবিতে সংবাদ সম্মেলন পরিচ্ছন্নতাকর্মীদের

করোনা টিকার দাবিতে ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন পরিচ্ছন্নতাকর্মীরা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের (পিডব্লিউসিএসপি) সভাপতি নাহিদ আক্তার লাকী।

এতে বলা হয়, করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে নগরজুড়ে বাসাবাড়ির ময়লা সংগ্রহ ও অপসারণের কাজ করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। কিন্তু আমরা ব্যক্তিগত সুরক্ষা থেকে এখনো বঞ্চিত হচ্ছি। করোনার টিকা আসার পর সব সম্মুখযোদ্ধারা টিকা পেলেও আমারা এখনো পাইনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাই অতি দ্রুত সম্মুখযোদ্ধা হিসেবে পরিচ্ছন্নতাকর্মীদের টিকা দানের দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের ফাউন্ডেশন প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।শনিবার বেলা ১১টায় মিরপুর-২ এর ব্লক- এফ, রোড নম্বর- ৪, হাউজ নম্বর ২/১ -তে এই সংবাদ সম্মেলন হবে বলেও জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments