Homeজাতীয়ফাদার যোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

ফাদার যোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফাদার যোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণমাধ্যমে পাঠোনো বার্তায় তিনি এ শোক জানান।শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফাদার যোসেফ স্টিফেন পিশোতো ৮৭ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২৩ বছর নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনসহ ৫০ বছরের বেশি সময় কলেজটিতে শিক্ষকতা করেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জ্যোতি এফ গমেজ জানান, ফাদার পিশোতো হৃদরোগে ভুগছিলেন এবং তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন। গত ডিসেম্বরে ফাদার পিশোতো করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরবর্তী সময়ে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। সেখানেই তিনি মারা গেলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments