Homeআন্তর্জাতিকভারতে চালু হচ্ছে সপ্তাহে চার দিন কাজ

ভারতে চালু হচ্ছে সপ্তাহে চার দিন কাজ

ভারতে সপ্তাহে চার দিন কাজ করে তিন দিন বৈতনিক ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। ইতোমধ্যে এ সংক্রান্ত খসড়া প্রস্তাব তৈরি করেছে দেশটির কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রণালয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা কার্যকর হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

গত সোমবার নতুন শ্রমবিধি ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ সচিব অপূর্ব চন্দ্র। তিনি জানিয়েছেন, নতুন নিয়মে সাপ্তাহিক কর্মদিবস পাঁচ দিনের নিচে নামিয়ে আনার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে দৈনিক কর্মঘণ্টা বেড়ে যাবে। কারণ, সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের যে সময়সীমা রয়েছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না।অর্থাৎ সপ্তাহে চার কর্মদিবস হলে দৈনিক ১২ ঘণ্টা কাজ করতে হবে কর্মীদের। এর বিপরীতে তাদের সপ্তাহে তিন দিন বৈতনিক ছুটি দিতে বাধ্য থাকবে প্রতিষ্ঠানগুলো।

নতুন নিয়মের খসড়া প্রস্তাবটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারতীয় শ্রম ও নিয়োগ সচিব জানিয়েছেন, সাপ্তাহিক কর্মদিবস কমানোর পাশাপাশি ওই প্রস্তাবে কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথাও বলা হয়েছে। এক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য বীমার সাহায্য নিয়ে কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাবে প্রতিষ্ঠানগুলো।

অবশ্য নতুন এই বিধি চালু করা বাধ্যতামূলক নয়। কর্মী এবং প্রতিষ্ঠান উভয়ে চাইলেই কেবল নতুন নিয়ম কার্যকর হতে পারে।আবার চাইলে কর্মদিবস চার দিনের বদলে পাঁচ অথবা ছয় দিনও করা যেতে পারে। সেক্ষেত্রে দৈনিক কাজের সময় কমবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments