Homeখেলাধুলাবিশাল জয় ভারতের

বিশাল জয় ভারতের

চেন্নাইতে প্রথম টেস্টে কী হয়েছিল ভারতের? এখন এটা নিয়েই হয়তো গবেষণা করবে তারা। কারণ, একই মাঠে দ্বিতীয় টেস্টে স্পিন দিয়ে ইংলিশদের রীতিমত বিধ্বস্ত করে ছেড়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলদের স্পিন বিষে নীল হয়ে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।

প্রথম টেস্টে ২২৭ রানে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে উল্টো ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে দারুণ প্রতিশোধ নিলো বিরাট কোহলি অ্যান্ড কোং। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৮২ রানের বিশাল লক্ষ্য পেয়েছিল ইংলিশরা। জবাব দিতে নেমে ভারতীয় স্পিনারদের মায়াবী ঘূর্ণির সামনে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে গেলো জো রুট অ্যান্ড কোং।

ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। ৩টি নিলেন রবিচন্দ্রন অশ্বিন। বাকি দুটি নিলেন আরেক স্পিনার কুলদিপ যাদব। অর্থ্যঅৎ, ইংল্যান্ডের ১০ উইকেটের সবগুলোই পকেটে পুরে নিয়েছেন স্পিনাররা। প্রথম ইনিংসে দুই পেসার (ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ) নিয়েছিলেন ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে তাও পেলেন না তারা।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২৯ রানে অলআউট হয়েছিল ভারত। জবাব দিতে নেমে ভারতীয় স্পিনের সামনে ইংল্যান্ড অলআউট হয়েছিল মাত্র ১৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের সেঞ্চুরির সুবাধে ২৮৬ রানে অলআউট হয় ভারত।

ফলে ইংল্যান্ডের সামনে ৪৮২ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় জয়ের জন্য। জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ৫০ রান তোলার আগেই ৩ উইকেট হারায় ইংলিশরা। আজ সকালে ব্যাট করতে নেমে অশ্বিন, অক্ষর প্যাটেল আর কুলদিপ যাদবের ঘূর্ণির মুখে একের পর এক উইকেট হারাতে থাকে ইংলিশরা।

সর্বোচ্চ ৪৩ রান করেন মঈন আলি। শেষ মুহূর্তে মঈন আলি এই রান ক’টি না করলে তো পরাজয়ের ব্যবধান আরও অনেক বেশি হতে পারতো। ৩৩ রান করেন জো রুট। ২৬ রান করেন ড্যান লরেন্স। ২৫ রান করে ররি বার্নস। ওলি পোপ করেন ১২ রান। সব মিলিয়ে ১৬৪ রানেই অলআউট ইংল্যান্ড। ম্যাচ সেরার পুরস্কার উঠলো অশ্বিনের হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments