এস এম আলম, ১৭ ফেব্রুয়ারি : মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে পাবনার ভাড়ারায় চাঞ্চল্যকর আমিরুল হত্যা মামলার দায় চাপানোর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ খান।দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সদ্য সমাপ্ত পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার কারনে জাসদ থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশকারীরা তাকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসাতে চাইছে। এছাড়া তারা বিভিন্ন এলাকায় তার লোক জনের উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর ও লুটতরাজ করছে।



